train accident
-
ফের বড়সড় রেল দুর্ঘটনা,একাধিক প্রাণহানির আশঙ্কা
করমণ্ডল বিপর্যয়ের স্মৃতি উস্কে বিহারে বড়সড় রেল দুর্ঘটনা। লাইনচ্যুত দিল্লি-কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেস।ফের বড়সড় রেল দুর্ঘটনা। বিহারের বক্সার জেলায় লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেস। দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে গুয়াহাটির কামাখ্যাগামী এই ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। একাধিক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।রেল সূত্রে খবর, একটি কামরা সম্পূর্ণরূপে উলটে গিয়েছে। বাগিগুলি রেললাইন থেকে…
-
জীবিত তরুণকে রীতিমতো মৃত বলে মর্গে চালান! তারপর যা ঘটলো….
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় (Coromandel Express accident) হতাহতদের উদ্ধারের ক্ষেত্রে রেলের দায়িত্বজ্ঞানহীনতার এক ঘটনা সামনে এল। বছর ২৪-এর এক জীবিত তরুণকে রীতিমতো মৃত বলে মর্গে চালান করে দেওয়া হয়েছিল। অথচ সঙ্গে সঙ্গেই চিকিৎসা করলে ওই তরুণ নিশ্চিতভাবেই দ্রুত সুস্থ হয়ে উঠত। শেষ পর্যন্ত মনের জোর ও সাহসের কারণে নিজের জীবিত ছেলেকে মর্গ থেকে উদ্ধার করতে পেরেছেন…
-
করমণ্ডলের দুর্ঘটনাস্থলে দল পাঠাচ্ছে নবান্ন, জানালেন মুখ্যমন্ত্রী
করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেল। আহত হয়েছেন ১৭০ জন যাত্রী। রাত ৯টা পর্যন্ত যাত্রী উদ্ধারের যে সংখ্যা মিলেছে, তার ভিত্তিতে এই তথ্য দিয়েছে রেল। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় বাংলা থেকে ওড়িশায় প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজেও ওড়িশা সরকার এবং রেলের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। এ কথা নিজেই টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী…