Birbhum
-
Visva Bharati University: মেয়াদ শেষ বিদ্যুৎ চক্রবর্তীর, বিশ্বভারতীর নতুন উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক
ফলক বিতর্কের মাঝেই মেয়াদ শেষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। বুধবার বিশ্বভারতীর নতুন উপাচার্য হলেন কর্মসমিতির সদস্য সঞ্জয় কুমার মল্লিক। বিশ্বভারতীর প্রবীণ অধ্যাপক হিসেবেই উপাচার্যের দায়িত্ব নিলেন সঞ্জয় মল্লিক।কর্মজীবনের শেষ দিনেও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হতে পারে। তাই এদিনও তাঁর নিরাপত্তায় ছিল মহিলা পুলিশ-সহ বিরাট পুলিশ বাহিনী। পাশাপাশি ছিলেন বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরাও।বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর…
-
সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কিছু? কলেজছাত্রীকে খুনের চেষ্টা যুবকের
সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কিছু? কলেজছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ যুবকের। বাঁচাতে গিয়ে আক্রান্ত চায়ের দোকানের কর্মী। অভিযুক্ত যুবককে বেধড়ক মার স্থানীয়দের। বীরভূমের সাঁইথিয়ার তালতলার ঘটনায় গ্রেপ্তার যুবক।বীরভূমের সাঁইথিয়া অভেদানন্দ কলেজের পড়ুয়া ওই তরুণী।ময়ূরেশ্বর ২ ব্লকের উলকুণ্ডা পঞ্চায়েতের মল্লিকপাড়ার বাসিন্দা তিনি। বুধবার বিকেলে কলেজ থেকে বেরিয়ে তালতলা বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় ওই জায়গায় পৌঁছয় তাঁর…
-
অনুব্রতর জামিন নিয়ে বিচারককে হুমকি চিঠি-কাণ্ডে গ্রেফতার বর্ধমানের আইনজীবী
নিজস্ব সংবাদদাতা : অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিন দেওয়া নিয়ে বিচারককে হুমকি চিঠি দেওয়ার ঘটনায় নয়া মোড়! জনৈক বাপ্পা চট্টোপাধ্যায় পর এবার এই কাণ্ডে নাম জড়াল বর্ধমানের আইনজীবীর। শুধু নাম জড়ানো নয়, তাঁকে গ্রেফতারও করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। আসানসোল আদালত চত্বর থেকেই ওই আইনজীবীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবারই তাঁকে আদালতে তোলা হবে। বাপ্পা চট্টোপাধ্যায়ের…
-
অনুব্রতের গ্রেফতারির প্রতিবাদে বন্ধ শান্তিনিকেতনের সোনাঝুরি হাট!
বোলপুর, নিজস্ব সংবাদদাতা : বন্ধ শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। গরুপাচার-কাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার প্রতিবাদে শনিবার হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাট কমিটি। যার জেরে নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে সপ্তাহের শেষে বীরভূমের বোলপুর-শান্তিনিকেতন ঘুরতে আসা পর্যটকদের। সমস্যায় পড়েছেন হাটে বসা সাধারণ ব্যবসায়ীরাও। অনুব্রত সোনাঝুরি হাট কমিটির সম্পাদক। তাঁর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ কর্মসূচি নেওয়া…