assam
-
Panchayat Elections 2023 : বাড়ল না মনোনয়নের সময়সীমা,পঞ্চায়েত নিয়ে হস্তক্ষেপ করল না হাইকোর্ট!
বাড়ল না মনোনয়নের সময়সীমা, পঞ্চায়েত নিয়ে হস্তক্ষেপ করল না হাইকোর্ট! কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত মামলার রায়দান মিটল। কিন্তু মনোনয়নের সময়সীমায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট । সময়সীমা বাড়ানো হল না মনোনয়ন জমা দেওয়ার।পঞ্চায়েত নির্বাচন নিয়ে জোড়া মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
-
স্বস্তির বৃষ্টিই কাল, কলকাতায় বজ্রপাতে মৃত-২,আশঙ্কাজনক আরো এক জন।
স্বস্তির বৃষ্টিই কাল হল। কলকাতার বাইপাসের ধারে ধাপার মাঠে শনিবার বিকেলে বিকেলে বাজ পড়ে মৃত্যু হয় দুই মহিলার। মৃতদের নাম পালানি মন্ডল (২৪) ও কাজলা নস্কর (৪৫)। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশঙ্কাজনক অবস্থায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন সন্ন্যাসী মণ্ডল নামে আরেকজন।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টে নাগাদ ধাপার মাঠে ময়লা কুড়ানোর সময় বাজ পড়ে…
-
আগাছা সাফ করতে গিয়ে বোমা ফেটে জখম বৃদ্ধ,ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
গত সোমবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় শৌচাগারে বোমা ফেটে মৃত্যু হয়েছিল এক কিশোরের। বুধবার সেই উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় বোমা ফেটে জখম হলেন এক বৃদ্ধ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লি এলাকায় সেপটিক ট্যাঙ্কের উপর আগাছা সাফ করছিলেন নির্মল বিশ্বাস নামে এক বৃদ্ধ। সেই সময় আচমকা ঘটে যায় বিস্ফোরণ। অনুমান করা…
-
জীবিত তরুণকে রীতিমতো মৃত বলে মর্গে চালান! তারপর যা ঘটলো….
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় (Coromandel Express accident) হতাহতদের উদ্ধারের ক্ষেত্রে রেলের দায়িত্বজ্ঞানহীনতার এক ঘটনা সামনে এল। বছর ২৪-এর এক জীবিত তরুণকে রীতিমতো মৃত বলে মর্গে চালান করে দেওয়া হয়েছিল। অথচ সঙ্গে সঙ্গেই চিকিৎসা করলে ওই তরুণ নিশ্চিতভাবেই দ্রুত সুস্থ হয়ে উঠত। শেষ পর্যন্ত মনের জোর ও সাহসের কারণে নিজের জীবিত ছেলেকে মর্গ থেকে উদ্ধার করতে পেরেছেন…
-
আইসিপি পেট্রাপোলে হাত ঘড়ি পাচার করার সময় বিএসএফের হাতে ধরা পড়ল ০২ বাংলাদেশী যাত্রী
০৫ জুন, ২০২৩-এ, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে আইসিপি পেট্রাপোলে, ১৪৫ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের সতর্ক জওয়ানরা ৪৩৫ টি হাত ঘড়ি সহ ০২ জন বাংলাদেশী যাত্রীকে আটক করে, যে যাত্রীরা আইসিপি পেট্রাপোলের মাধ্যমে বাংলাদেশ থেকে ঘড়ি অবৈধভাবে ভারতে আনার চেষ্টা করছিল। প্রাপ্ত বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে, পেট্রাপোলের প্যাসেঞ্জার টার্মিনালে দায়িত্বরত বিএসএফ জওয়ানরা ০২ জন সন্দেহভাজন বাংলাদেশী যাত্রীকে দেখেন। …
-
Coal Scam: কয়লা পাচার মামলায় রুজিরা ব্যানার্জিকে তলব ইডির
কয়লা পাচার মামলায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় তাঁকে তদন্তকারী সংস্থার দফতর, সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।সোমবার সকালেই কলকাতা বিমানবন্দরে রুজিরাকে আটকায় অভিবাসন দফতরের। সূত্রের খবর, দুই সন্তানকে নিয়ে তিনি দুবাইয়ের বিমান ধরার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। বিমান ধরার…
-
করমণ্ডলের দুর্ঘটনাস্থলে দল পাঠাচ্ছে নবান্ন, জানালেন মুখ্যমন্ত্রী
করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেল। আহত হয়েছেন ১৭০ জন যাত্রী। রাত ৯টা পর্যন্ত যাত্রী উদ্ধারের যে সংখ্যা মিলেছে, তার ভিত্তিতে এই তথ্য দিয়েছে রেল। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় বাংলা থেকে ওড়িশায় প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজেও ওড়িশা সরকার এবং রেলের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। এ কথা নিজেই টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী…
-
Graduation Course: এবার ৪ বছরে স্নাতক হবেন পড়ুুয়ারা, বড় সিদ্ধান্ত রাজ্য শিক্ষা দফতরের
এতদিন তিন বছরের ডিগ্রি কোর্স ছিল রাজ্যের কলেজগুলিতে। তবে ২০২৩-‘২৪ শিক্ষাবর্ষ থেকে সেই ডিগ্রি কোর্স ৪ বছরে পড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। (national education policy 2023)জাতীয় নয়া শিক্ষানীতিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স চালু করার কথা বলা হয়েছিল।সেই মতো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি নির্দেশিকা জারি করে। দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে…
-
প্রাথমিক, উচ্চপ্রাথমিক মিলিয়ে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে নিয়োগ, দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ মমতার
প্রাথমিক, উচ্চপ্রাথমিক মিলিয়ে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে নিয়োগ, দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ মমতার আদালত ইতিমধ্যেই কয়েক হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। সেই আবহেই এ বার ১ লক্ষের বেশি শূন্যপদে নিয়োগের ঘোষণা করলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী এক বছরে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে বলে…
-
পেট্রাপোল সীমান্তের প্রায় একুশ লক্ষ টাকার সোনার গহনা উদ্ধার গ্রেপ্তার তিন বাংলাদেশী
যাত্রীবেশে নির্ধারিত সীমার বেশি সোনার গহনা সহ বাংলাদেশে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশী যাত্রীকে আটক করলো বিএসএফের ১৪৫ নম্বর ব্যাটেলিয়ান। বিএসএফ জানিয়েছে, ধৃতদের নাম প্রান্তোষ ধর, বাবুল কুমার ধর ও রাহুল চৌধুরী। তারা বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা যাত্রীবেশে বাংলাদেশ থেকে পেট্রাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করে। তখন তাদের সন্দেহ…