বিধানসভার বিশেষ অধিবেশনেও তুলকালাম! ফের সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

বিধানসভার বিশেষ অধিবেশনে তুলকালাম কাণ্ড! আবারও সেসপেন্ড করা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মন্ত্রী তথা বিধায়ক ব্রাত্য বসুর সেনাবাহিনীর উদ্দেশ্যে করা মন্তব্যের তুমুল প্রতিবাদে ফেটে পড়েন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দাবি, গতকাল ধর্মতলায় তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে ব্রাত্য বসু বলেছিলেন, “সামরিক বাহিনী রাজনৈতিক কারণে মঞ্চ ভেঙেছে। বাংলাদেশের অভ্যুত্থানের মতো ছক্কা হয়েছিল।” এদিন শুভেন্দু অধিকারী বিধানসভার অন্দরে এবিষয়ে ব্রাত্য বসুর সমালোচনা করতেই তুমুল হট্টগোল শুরু হয়। শেষমেশ তাঁকে সাসপেন্ড করেন অধ্যক্ষ। পরে শুভেন্দু অধিকারী বলেন, “সেনার ওপর BJP-র ছাপ্পা দেওয়া হয়েছে। সেনার হয়ে বলে সাসপেন্ড, আমি গর্বিত। পাকিস্তানের দালাল তৃণমূল।”
কলকাতার মুচিপাড়ায় গুলি চালানোর ঘটনায় এবার দুই দুষ্কৃতী গ্রেফতার। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গত শনিবার রাতে মুচিপারার একটি রাস্তায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা একটি গাড়িকে ধাওয়া করলে পরে দুই যুবক বাইকে এসে শূন্যে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। সেই ঘটনায় পুলিশের অভিযোগ দায়ের হয়েছিল। তারই ভিত্তিতে চলা তদন্তে এবার হাতেনাতে গ্রেফতার দুই দুষ্কৃতী। গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাবুঘাট বাসস্ট্যান্ডে হানা দেয় পুলিশ। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়।
মঞ্চ খোলা নিয়ে তুলকালামের মধ্যেই সেনা VS কলকাতা পুলিশ। এবার সেনাবাহিনীর ট্রাক থামাল কলকাতা পুলিশ। মহাকরণের সামনে মুখোমুখি সেনা ও কলকাতা পুলিশ। লালবাজারে যাচ্ছিলেন কলকাতার পুলিশ কমিশনার। সেনার ট্রাকের পিছনেই ছিল পুলিশ কমিশনারের কনভয়। ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগে সেনা ট্রাক আটকাল পুলিশ। সেনার গাড়ি নিয়ে যাওয়া হল হেয়ার স্ট্রিট থানায়। সিগন্যাল খোলা থাকায় ট্রাক টার্ন নিয়েছিল। কলকাতা পুলিশের তরফে ফোর্ট উইলিয়মে বিষয়টি জানানো হয়েছে।
নিয়োগ দুর্নীতির মামলায় ED গ্রেফতার করেছে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। সূত্রের খবর, জীবনকৃষ্ণ সাহাকে দফায় দফায় জেরা করে ইতিমধ্যেই বেশ কয়েকজনের নাম পেয়েছে ইডি। চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা তুলেছেন জীবনকৃষ্ণ, এই ব্যাপারে আরও বেশ কয়েকজনের সাহায্যও নিয়েছিলেন তিনি।
জীবনকৃষ্ণকে জেরা করে এমনই বেশ কিছু নাম পেয়েছে ইডি। এবার তাদের তলবের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের দাবি, খুব শীঘ্রই একে একে বেশ কয়েকজনকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করতে পারে কেন্দ্রীয় সংস্থা।