প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ইডির তদন্ত নিয়ে হতাশা জাহির করল খোদ কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় এজেন্সি যে গতিতে তদন্ত করছে তাতে কোনও ফলাফল বেরোবে না বলেই মত আদালতের। যদিও এর পাল্টা যুক্তি দিয়েছে ইডি।
কিন্তু তাতেও অসন্তুষ্ট বিচারপতি অমৃতা সিনহা।
কলকাতা হাইকোর্টে ইডি মঙ্গলবার জানিয়েছে, লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির আরও কিছু সম্পত্তি চিহ্নিত করা হয়েছে। তা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে। এছাড়া কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে, তার রিপোর্ট আসবে, তাই সময় লাগছে।

এই প্রেক্ষিতেই হাইকোর্টের বিচারপতি ক্ষোভ প্রকাশ করে ইডির উদ্দেশে প্রশ্ন করেন, আপনারা কি ভেবেছিলেন সবকিছু খুব মসৃণ হবে? যে গতিতে তদন্ত হচ্ছে, তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, কিছুই আর হাতে পাওয়া যাবে না।

তবে আদালতে ইডির দাবি, প্রতি মুহূর্তে মামলা করা হচ্ছে যাতে তদন্তের গতি কমে যায়। বিভিন্নভাবে তদন্ত ব্যাহত করার চেষ্টা চলছে। যাই পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাতে নতুন মামলা। এতেই তদন্তে ব্যাঘাত ঘটছে। আগামী ১২ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।




Design a site like this with WordPress.com
Get started