পোকা খাবার দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, এমনই অভিযোগ এনে দিদিমণিকে আটকে রেখে ক্ষোভ গ্রামবাসীদের

উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কনিয়াড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের ঘাটপাতিলা গ্রামের ৬২ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমনির বিরুদ্ধে পোকা খাওয়ার দেওয়ার অভিযোগ উঠল। গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে রিতা টিকাদার নামে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র দিদিমণি বাচ্চাদেরকে পোকা খাবার দিচ্ছেন এবং তিনি সঠিক সময়ে স্কুলে আসেন না, বারংবার অভিযোগ জানানো সত্বেও সমস্যার সুরাহা হয়নি বলে দাবি তাদের। গ্রামবাসীদের আরও অভিযোগ তারা তাদের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দিদিমণিকে জানালে ওই দিদিমণি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং দিদিমনির স্বামী গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি প্রদর্শন করেন বলেও অভিযোগ তাদের। এই বিষয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা বলেন…”ওই দিদিমণি স্কুলে ঠিকভাবে পড়ান না, বাচ্চাদেরকে পোকা খাবার দেন, ওনাকে অভিযোগ জানাতে এলে তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আমরা এই দিদিমনির অপসারণ চাইছি।”
শুক্রবার সকালে গ্রামবাসীরা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনি রিতা টিকাদারকে আটকে রেখে ক্ষোভ জানাতে থাকেন, গ্রামবাসীদের অভিযোগ সেই সময়ই ওই দিদিমণি ঘুর পথে ওই অঙ্গনওয়ানাড়ি কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। যদিও দিদিমনির পালিয়ে যেতে চাননি বলে দাবি করেছেন। গ্রামবাসীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও জানিয়েছেন তিনি।
ছাত্র-ছাত্রীদের পোকা খাবার দেওয়া প্রসঙ্গে ৬২ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনি রীতা রায় বলেন, যে খাবার আসে আমি সেই খাবারই দিই।
গ্রামবাসীরা আরও অভিযোগ তোলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যেই নোংরা আবর্জনা দিয়ে ভরিয়ে রেখে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে রেখেছেন ওই দিদিমণি।
তাই তারা ওই দিদিমনির ওই অঙ্গনারী কেন্দ্র থেকে অপসারণের দাবিও তুলেছেন।
এই বিষয়ে সিডিপিও বাগদা দিবাকর মিত্র বলেন….”পোকা খাবার সংক্রান্ত কোনো অভিযোগ আমি পাইনি। ওই মহিলা ব্যবহার সম্পর্কে যে অভিযোগ পেয়েছি পোকা খাবার নিয়ে কোন অভিযোগ পেলে সেই বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।”




Design a site like this with WordPress.com
Get started