বাগদা সীমান্তে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই BSF জওয়ান!

প্রতীকী ছবি!

#বাগদা নিজস্ব সংবাদদাতা : বাগদা সীমান্তে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার  BSF-এর দুই জওয়ান। BSF-এর ৬৮ নম্বর ব্যাটালিয়ানের এক জন ASI ও এক জন কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে বলে বাগদা থানার পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে।
নির্যাতিতার অভিযোগ, উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তের জিতপুর BOP-র কাছে তাঁকে গণধর্ষণ করা হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছেন দুই জওয়ান।
বনগাঁ পুলিশ জেলার এসপি তরুণ হালদার বলেন, ‘‘এক মহিলা অভিযোগ করেছেন, বাগদা সীমান্তের জিতপুর BOP-র কাছে তাঁকে গণধর্ষণ করেছেন দুই জওয়ান। আমাদের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। ওই অভিযোগের ভিত্তিতে আমরা দুই জওয়ানকে গ্রেফতার করেছি। তাঁদের এক জন ASI ও এক জন কনস্টেবল। ঘটনার পর থেকে এলাকায় সামান্য উত্তেজনা তৈরি হয়েছে। আমরা সব পরিস্থিতির দিকে নজর রাখছি।’’
এসপি জানান, ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হবে।




Design a site like this with WordPress.com
Get started