tmc
-
বিজেপির বুথ এজেন্টের বাড়িতে বোমা বোমাবাজি ! অভিযোগের তীর তৃণমূলের দিকে, অভিযোগ অস্বীকার তৃণমূলের
গোপালনগর : উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার শ্রীরামপুর ফলেয়ার বাসিন্দা দিপালী সিকদার। লোকসভা নির্বাচনে গোপালনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১০১ এবং ১০২ নাম্বার বুথে বিজেপির বুথ এজেন্ট ছিলেন। অভিযোগ গতকাল মধ্যরাতে তার বাড়ি লক্ষ্য করে কেউ বা কারা একটি বোমা মারে। বোমার আঘাতে ভেঙেছে ঘরের কাচ, উঠোনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সুতলি। পরিবারের পক্ষ থেকে জানানো…
-
বাগদা বিধানসভা উপনির্বাচনে মনোনয়ন পত্র জামা দিলেন তৃণমূল প্রার্থী মধুপর্না ঠাকুর
বনগাঁ : বাগদা বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মতুয়া বাড়ি মেয়ে মধুপর্না ঠাকুর। বুধবার বনগাঁ মহকুমা শাসকের কাছে নমিনেশন জমা দেন তিনি। এদিন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের কার্যলয় থেকে মিছিল করে নমিনেশন জমা দিতে আসেন তিনি। মিছলে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, রাজ্যসভার সংসদ মমতা ঠাকুর, দলিও নেতা কর্মী…
-
আক্রান্ত বিজেপি কর্মীদেরকে দেখতে গেলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর
গোপালনগর : গোপালনগরের চৌবেরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যাওলা পাড়াতে গত ১২ তারিখ মঙ্গলবার তৃণমূল কর্মী শ্মশান সহ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি কর্মীদেরকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ও মারধর করে বলে অভিযোগ । আক্রান্ত বিজেপি কর্মীদেরকে সোমবার বিকেলে দেখতে যান বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর । কথা বলেন আক্রান্ত…
-
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ফাঁসানোর’ চেষ্টা! দিল্লি থেকে গ্রেফতার এক রূপান্তরকামী সহ দুই
তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ফোন নম্বর ক্লোন করে রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানকে ফোন। ফোনে সম্পত্তি সংক্রান্ত সমস্যা মেটানোর কথা বলা হয়। যা শুনে রীতিমতো হকচকিয়ে যান চেয়ারম্যান। তবে কিছুক্ষণেই পর্দাফাঁস। অভিষেকের গলা নকল করে, তার ফোন নম্বর ক্লোন করে করা হয়েছিল এই ফোন!ভয়ঙ্কর এই ঘটনায় এক রূপান্তরকামী-সহ দিল্লি (Delhi) থেকে দু’জনকে…