Puri

  • ISRO: চাঁদ-সূর্য অভিযানের কৃতিত্বের মাঝেও গবেষকমহলে শোকের ছায়া, চলে গেলেন বিজ্ঞানী এন ভালরমাথি

    অন্ধ্র প্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ২০২৩ সালের ১৪ জুলাই উত্‍ক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান ৩। সেই ঐতিহাসিক মুহূর্তে রকেটটি চাঁদের দিকে এগিয়ে যাওয়ার সময় ১,২,৩. গুনেছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) বিজ্ঞানী এন ভালরমতি। তিনিই হঠাত্‍ চলে গেলেন অমর্ত্যলোকের পথে।ভারতের বিজ্ঞানী মহলে আজ শোকের ছায়া। মহাকাশ গবেষণার ক্ষেত্রেও বিজ্ঞানী এন ভালরমতির প্রয়াণ এক অপূরণীয়…

  • সাধুর ছদ্মবেশে মানুষকে প্রতারনা, শিলিগুড়িতে গ্রেফতার-২

    সাধুর ছদ্মবেশে শিলিগুড়িতে ঘুরে ঘুরে মানুষকে প্রতারনার অভিযোগ।চক্রের পর্দা ফাঁস করলো পুলিশ।গ্রেফতার ২ জন।জানা গিয়েছে, মহম্মদ জাহিরুল সাধু বেশে শহরে ঘুরে বেড়াতো।বাড়ি বাড়ি গিয়ে পারিবারিক অশান্তি, কালা জাদুর নামে মানুষকে ভয় দেখাতো।এরপর সোনার সামগ্রী নিয়ে চম্পট দিত।বিভিন্ন জায়গায় এই ধরণের ঘটনা ঘটায় সে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মহম্মদ জাহিরুল বিহারের কিষানগঞ্জের বাসিন্দা এবং রাজীব…

  • ভিডিয়ো দেখে CPIM প্রার্থীর আবেদন খারিজ বিচারপতি সিনহার

    পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভুরি ভুরি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। একের পর এক মামলার শুনানিতে উল্লেখযোগ্য রায় দেয় কলকাতা হাইকোর্টে। শনিবারও হাওড়া জগাছা এলাকার ব্যালট লুঠের একটি মামলার শুনানি ছিল আদালতে। সিপিএম প্রার্থী দেবপ্রসাদ ভৌমিকের আবেদনের ভিত্তিতে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এদিন এই মামলার শুনানি হয়। ব্যালট লুঠের ভিডিয়ো দেখার জন্য শনিবার ছুটির দিনেও কোর্ট বসিয়েছিলেন…

  • খুনের মামলায় নওশাদকে ৭২ ঘণ্টার মধ্যে ফের তলব ভবানী ভবনে!

    পঞ্চায়েত নির্বাচনের সময়ে ভাঙড়ের একটি খুনের মামলায় গত ২৮ অগস্ট সেখানকার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে ডেকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। বৃহস্পতিবার ফের তাঁকে তলব করা হয়েছে। আনন্দবাজার অনলাইনকে নওশাদ বলেন, ‘‘দুপুর ২টোর সময় আমি যাব।’’পঞ্চায়েত নির্বাচনে বার বার তপ্ত হয়েছিল ভাঙড়। প্রাণও গিয়েছে অনেকের। তাঁদের মধ্যে যেমন আইএসএফ কর্মী রয়েছেন, তেমন শাসকদল তৃণমূলের কর্মীও…

  • দত্তপুকুরকাণ্ডে হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর, মামলা খারিজ প্রধান বিচারপতির ডিভিশন

    দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ির জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই ঘটনার তদন্তভার রাজ্য সরকারই চালাবে। এই নিয়ে পর পর দু’দিন হাই কোর্টে ধাক্কা খেলেন শুভেন্দু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু নিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলা…

  • মামলা প্রত্যাহার করে নিন, না হলে খারিজ করে দেব!বিচারপতি

    তাঁর করা অনেক মামলাতেই প্রধান বিচারপতির নির্দেশ গিয়েছে তাঁর পক্ষে। পঞ্চায়েত থেকে শুরু করে জাতীয় পতাকা নিয়ে মামলা— কোনওটিতেই রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতার মামলা নিয়ে প্রশ্ন তোলেননি প্রধান বিচারপতি। বরং কোনও কোনও ক্ষেত্রে মামলাকে সমর্থনই করেছেন। তবে সোমবার প্রধান বিচারপতির কড়া প্রশ্নের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। তাঁকে সরাসরিই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি বললেন, ‘‘অবিলম্বে…

  • দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে মৃত বেড়ে ৯, গ্রেফতার ১

    দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৷ ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় গতকালই ৯ জনের মৃত্যু হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ৷ এর পর রবিবার গভীর রাতে হাসপাতালে মৃত্যু হয় ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত শামসুর আলির৷ এ দিন সকালে দুর্ঘটনাস্থলের কাছে একটি পুকুরের ভিতর থেকে আরও একটি মুণ্ডহীন দেহ উদ্ধার হয়৷ কাছের একটি কলাবাগানের মধ্যে মেলে ওই…

  • নাচের ভাইরাল ভিডিও কি রাজন্যার ? মুখ খুললেন তৃণমূলের ছাত্র নেত্রী

    আবারও খবরে তৃণমূলের ছাত্র নেত্রী রাজন্যা হালদার। নেট মাধ্যমে ছড়িয়েছে তাঁর একটি ভিডিও। ওই ভিডিও নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেখানে নাচতে দেখা যাচ্ছে রাজন্যাকে। ভিডিওটি কি রাজন্যার? বাংলা ডট আজতক ডট ইন-কে তৃণমূলের ছাত্র নেত্রী জানান,ভিডিওটি আমার। এটা আমার ব্যক্তিগত জীবনের ভিডিও। নাচের মধ্যে অশ্লীলতা কী আছে, সেটা আমি সত্যিই জানি না!’রাজনৈতিক বিরোধিতার জেরেই এই…

  • বাজির আড়ালে বোমা তৈরি হত, দাবি বাজি ব্যবসায়ী সমিতির!

    পূর্ব মেদিনীপুরের এগরা, দক্ষিণ ২৪ পরগনার বজবজের পর এ বার উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। আবার ‘অবৈধ বাজি কারখানা’য় বিস্ফোরণে প্রাণহানি। রবিবার এ নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। এর মধ্যে সারা বাংলা আতসবাজি ব্যবসায়ী সমিতির তরফে দাবি করা হল, ওই বিস্ফোরণের সঙ্গে আতসবাজির কোনও সম্পর্ক নেই। সমিতির নেতা বাবলা রায়ের দাবি, দত্তপুকুরের মোচপোলে আতসবাজি তৈরি…

  • দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত্যুর আশঙ্কা

    উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ। বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, আহতদের মধ্যে কয়েকটি শিশুও থাকতে পারে। স্থানীয় সূত্রে খবর, বাজি কারখানাটি অবৈধ ভাবে চলছিল।জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ দত্তপুকুরের বাজি কারখানাটিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সম্পূর্ণ বেআইনি…

Design a site like this with WordPress.com
Get started