Panaji
-
নিয়োগ কাণ্ডে অভিষেকের আবেদনের শুনানি শেষ হাই কোর্টে, রায় ঘোষণা কবে ? জানিয়ে দিলেন বিচারপতি
নিয়োগ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি শেষ হল কলকাতা হাই কোর্টে। তবে শুনানি শেষ হলেও আদালত কোনও রায় ঘোষণা করেনি। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটির শুনানি শেষ হলে তিনি জানান, আপাতত মামলাটির রায়দান স্থগিত রাখা হচ্ছে। আদালতে আগে এই আবেদনের সঙ্গে জড়িত সমস্ত পক্ষ লিখিত ভাবে নিজেদের বক্তব্য জমা দেবে। রায়দানের আগে সেই বক্তব্য…
-
উপাচার্য দায়িত্ব নিতেই পদত্যাগ করলেন ডিন অফ সায়েন্স
পদত্যাগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ সায়েন্স সুবিনয় চক্রবর্তী৷ সূত্রের খবর, রবিবার বেলা ১২টা বেজে ১৮ মিনিটে তিনি নিজের পদ থেকে ইস্তফা দিতে চেয়ে প্রো ভিসি অমিতাভ দত্তকে একটি ই-মেল করেছেন৷ সেই ই-মেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে চেয়েছেন তিনি৷প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগের প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তরফে যে অন্তর্বর্তী তদন্ত…
-
সিপিএম ছেড়ে তৃনমূলে, পর টসে জিতল তৃণমূল, লটারিতে উপ প্রধান হলেন বিজেপির নেতা
পঞ্চায়েত ভোটে (West Bengal Panchayat Election) গোটা বাংলায় অশান্তির (Chaos) এক রকম ছবি দেখা গিয়েছে। তার পর বোর্ড গঠনকে কেন্দ্র করে যেন রঙ্গের শেষ নেই। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস—নীচুতলায় মিলেমিশে একাকার। কে যে কার প্রতিপক্ষ ঠাওর করা মুশকিল।পঞ্চায়েতে (West Bengal Panchayat Election) বরাবরই এমন কাণ্ডকারখানা দেখা যায়।মালদহের গাজোল ব্লকে বাবুপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে…
-
যাদবপুরের গেটে বসছে সিসিটিভি, পরিচয়পত্র ছাড়া ঢোকা যাবে না ক্যাম্পাসে, কী কী নিয়ম করল কর্তৃপক্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় (Jadavpur University Student Death) কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলেছেন অনেকে। উঠেছে গাফিলতির অভিযোগও। ক্যাম্পাস বা হস্টেলে কেন সিসি ক্যামেরা নেই, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। সেইসঙ্গে ক্যাম্পাসের মধ্যে মদ-গাঁজা সহ বিভিন্ন মাদক সেবনের অভিযোগও উঠেছে।সেইসব অভিযোগ গুরুত্ব সহকারে বিচার করে একাধিক পদক্ষেপ করল যাদবপুর কর্তৃপক্ষ (Jadavpur University)।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানো থেকে শুরু…
-
উত্তর ২৪ পরগনার সভাধিপতি বিধায়ক নারায়ণ গোস্বামী
পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে বেশ অনেকদিন হল। ফলাফল সামনে আসার পর থেকেই জেলা জুড়ে জল্পনা তৈরি হয়েছিল জেলা পরিষদ গঠন নিয়ে। কে হবেন সভাধিপতি, কে পাবেন কোন পদ তা নিয়েও ছিল জোর চর্চা। অবশেষে এদিন রীতিমতো উৎসবের মেজাজে গঠন হল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ। আর সেই উপলক্ষেই বসেছিল চাঁদের হাট। রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা এদিন…
-
যাদবপুরকাণ্ডে বুধবার বিকেলে জরুরি বৈঠক ডাকলেন আচার্য বোস, কর্তৃপক্ষকে তলব বোসের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু ঘটনায় এবার জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার বিকেল ৫টায় রাজভবনে এই বৈঠক ডেকেছেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে প্রতিনিধিদের ওই বৈঠকে আসতে বলা হয়েছে।রাজ্য শিশু সুরক্ষা কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনের নোটিসের পর আচার্যের ডাকে এই বৈঠকের প্রস্তুতি তাৎপর্যপূর্ণ। কারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কোনও…
-
লালকেল্লায় মোদির ভাষণে ফাঁকা খাড়গের আসন!
স্বাধীনতা দিবসের সকালে দেশবাসীর উদ্দেশে লালকেল্লা থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মণিপুর থেকে তাঁর সময়কালে দেশের অগ্রগতি, বক্তৃতায় তুলে আনেন একাধিক প্রসঙ্গ। পরের স্বাধীনতা দিবসে একই জায়গায়, প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসার বার্তাও দিয়েছেন তিনি।তবে তাঁর বক্তব্যের মাঝেই জোর চর্চা হয়েছে একটি ফাঁকা আসন নিয়ে। দেখা গিয়েছে লাল রঙের একটি চেয়ার ফাঁকা রয়েছে এবং চর্চার কারণ,…
-
‘এজন্যই ক্যাম্পাসে নেশা, বহিরাগত ঢোকা বন্ধ করতে চেয়েছিলাম’, বিস্ফোরক প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী
যাদবপুরে পড়তে আসা স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর পর থেকেই উত্তাল গোটা ক্যাম্পাস। আমরা বিচার চাই, লেখা প্ল্যাকার্ড পোস্টারে ভরে গেছে ক্যাম্পাস। ঘটনায় সৌরভ চৌধুরী নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবারই পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছিলেন স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু। সেই অভিযোগপত্রে তিনি খুনের অভিযোগ করেছিলেন। এই ঘটনা নিয়ে শনিবার ‘বাংলা ডট আজতক ডট ইনে’ মুখ…
-
বিজেপির কোর কমিটির বৈঠকে গেলেন না শুভেন্দু অধিকারীর! না থাকায় জল্পনা তুঙ্গে
জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপির কোর কমিটির বৈঠকে গরহাজির থাকলেন শুভেন্দু অধিকারী। নিউ টাউনের একটি হোটেলে শুক্রবার রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতির উপস্থিতিতে কোর কমিটির বৈঠকে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শান্তনু ঠাকুর, সুভাষ সরকার থেকে মিঠুন চক্রবর্তীরা উপস্থিত ছিলেন। বিজেপি নেতৃত্বের একাংশের বক্তব্য, নাড্ডার উপস্থিতিতে এই বৈঠকে রাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে-সহ ২৪ জনের থাকার কথা ছিল।কিন্তু সায়েন্স…
-
‘ফেক নিউজ’ ছড়ালেই ৩ বছরের জেল! নয়া আইন আনছে কেন্দ্র
ব্রিটিশ আমলের ফৌজদারি দণ্ডবিধির আমূল সংস্কারে নেমেছে কেন্দ্র। শুক্রবার সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আচমকাই সংসদে ফৌজদারি দণ্ডবিধির আমূল বদল চেয়ে তিনটি বিল পেশ করেন। ৬০০ পাতার এই তিনটি বিলে ব্রিটিশ আমলের ‘ইন্ডিয়ান পেনাল কোড’ (আইপিসি), ‘ক্রিমিনাল প্রসিডিওর কোড’ (সিআরপিসি) ও ‘ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট’ বদলের প্রস্তাব রয়েছে।ব্রিটিশ আমলের এই তিন ফৌজদারি…