Howrah Bardhaman galoping local train
-
অনশনের ১২ দিনে অসুস্থ হয়ে হাসপালে ভর্তি হলেন মমতা কন্যা মধুপর্না ঠাকুর
গাইঘাটা : পৈত্রিক সম্পত্তিতে নিজের অধিকার পেতে উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরন অনশনে বসেছিলেন রাজ্যসভার সংসদ মমতা ঠাকুরের কন্য মধুপর্না ঠাকুর। আজ তার অনশনের ১২ দিনে পড়েছে। অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালের ভর্তি করা হল মধুপর্না ঠাকুরকে । এদিন দুপুরে তাকে হাসপাতে নিয়ে আসেন মমতা ঠাকুর।তিনি জানান, গতকাল রাত থেকে…
-
ভোটের আগের দিন মহিষাদলে খুন তৃণমূল নেতা খুন
ষষ্ঠ দফার ভোট শুরুর আগেই মৃত্যুর ঘটনা তমলুকে। তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার রাতে অর্থাৎ ভোটগ্রহণ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই মৃত্যু হল শেখ মইবুল (৪২) নামে এক তৃণমূল নেতার। তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহিষাদলের বেতকুণ্ডুর ঘটনা। অভিযোগ, বিজেপির নেতা কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি পরে সংঘর্ষ বাঁধে।তার জেরেই মৃত্যু বলে দাবি…
-
Shah Rukh Khan Hospitalized: হঠাৎ অসুস্থ! আমদাবাদের হাসপাতালে ভর্তি শাহরুখ খান
আমদাবাদ: হাসপাতালে ভর্তি বলিউড সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan Hospitalized)। অসুস্থ আইপিএল মালিক। ভর্তি করা হয়েছে আমদাবাদের কেডি হাসপাতালে। হিটস্ট্রোকে (Heat Stroke) আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন বলিউডের বাদশাহ।প্রবল গরমে অসুস্থ কিং খানIPL-এর কোয়ালিফায়ার ১-এ মঙ্গলবার সানরাইজার্সের মুখোমুখি হয়েছিল কেকেআর। সেই ম্যাচের সাক্ষী থাকতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পুত্র কন্যাসহ উপস্থিত ছিলেন বলিউডের বাদশাহ। ম্যাচে…
-
রাতে সেক্রেটারির বাড়িতে পুলিশের হানা ! চটে গেলেন বিজেপি প্রার্থী হিরণ
গতকাল রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গেস্ট হাউসে পুলিশি হানা হয়। আবার গতকাল গভীর রাতে ঘাটাল বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সেক্রেটারির বাড়িতেও রাজ্য পুলিশ অভিযান চালিয়েছে বলে জানা গিয়েছে।এই নিয়ে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় টুইট করে বলেছেন, ‘শুভ সকাল ঘাটাল বাসীগণ।ঘাটাল পুলিশ আমার সেক্রেটারি তমোঘনো দে’র বাড়িতে রাত তিনটে নাগাদ হানা দিয়েছে। এখনও ওরা এখানেই…
-
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্যের জের, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে সেন্সর করল কমিশনঅভিজিৎ গঙ্গোপাধ্যায় কে সেন্সর করল কমিশন
অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে সেন্সর করল কমিশন। অত্যন্ত কড়া ভাষায় ভর্ৎসনা করা হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আজ বিকেল পাঁচটা থেকে কাল বিকেল পাঁচটা পর্যন্ত প্রচার করতে পারবেন না তমলুকের বিজেপি প্রার্থী অভিযোগ গঙ্গোপাধ্যায়। যেভাবে তিনি মুখ্যমন্ত্রীর সম্পর্কে মন্তব্য করেছিলেন তারপর তাঁকে শোকজ করেন কমিশন।এবার কমিশনের ভর্ৎসনার মুখে তমলুকের বিজেপি প্রার্থী।শুধু নির্বাচন কমিশন নয় জেপি নাড্ডাকে কপি পাঠানো…
-
ভোট শেষ হতেই অশান্তি, তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ,কাঠগড়ায় বিজেপি
উলুবেড়িয়া: উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে (Loksabha Election 2024) ভোট-পরবর্তী অশান্তি। গভীর রাতে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সকালে ঘটনাস্থলে যায় উলুবেড়িয়া থানার পুলিশ। পাল্টা বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বোমাবাজি।তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ: ভোট মিটতে না মিটতেই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ভোট-পরবর্তী অশান্তির খবর। গতকাল রাত ৩টে নাগাদ উলুবেড়িয়া…
-
ভোটের আগেই বিজেপিতে ভাঙন! অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন ঝাড়গ্রামের বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমব্রম!
পঞ্চম দফা ভোটের আগেই গেরুয়া শিবিরে ধাক্কা। বিদায়ী সাংসদ কুনার হেমব্রম তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। রবিবার, ঝাড়গ্রামের সভায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি।আজ রবিবারই ঝাড়গ্রামে সভা করতে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই অভিষেকের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে ২০১৯ সালে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন কুনার…
-
‘অধীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, না পোষালে বেরিয়ে যেতে পারেন’, মমতার সঙ্গে বিরোধ নিয়ে কড়া বার্তা খড়্গের
নয়াদিল্লি: জাতীয় স্তরে জোটসঙ্গী হলেও বাংলায় ‘একলা চলো’ নীতি নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কংগ্রেসের হাত না ধরার যে সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলনেত্রী, তার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর দিকেই আঙুল তুলছে জোড়া শিবির। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই এবার অধীরকে কড়া বার্তা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। অধীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, দলের সিদ্ধান্ত না মানতে…
-
ফলক বসেও মেলেনি রাস্তা, ভোটের আগে নেতাদের প্রতিশ্রুতিতে অতিষ্ট গ্রামবাসী, তাদের দাবি “আগে রাস্তা পরে ভোট”
রাস্তা তৈরি জন্য বসেছিল ফলক। টাকা বরাদ্দ হলেও তৈরী হয়নি তিন চার গ্রামের মানুষের চলাচলের রাস্তা। ভোটের আগে নেতাদের প্রতিশ্রুতিতে অতিষ্ট হয়ে পড়েছে গ্রামের বাসিন্দারা।ফলে গ্রাম জুড়ে পোস্টার লাগিয়ে গ্রামবসি দাবি করেছেন “আগে রাস্তা পরে ভোট”।গ্রামবাসীদের বুঝাতে আসরে নেমেছিল রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর তাতেও ভিজলো না চিড়ে। এই ঘটনা উত্তর ২৪ পরগণার গাইঘাটা ব্লকের রামনগর…
-
মর্মান্তিক দুর্ঘটনা মালদায়, বাজ পড়ে মৃত ১১
মালদহ: আচমকা ঝড়বৃষ্টিতে মালদায় বাজ পড়ে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। জখম হয়েছে আরও দুজন। বৃহস্পতিবার দুপুরে মালদহের বেশ কয়েকটি থানা এলাকায় বাজ পড়ে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে দুজন স্কুলছাত্র রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। মৃত ১১ জনের মধ্যে তিনজনের বাড়ি পুরাতন মালদহ থানার সাহাপুর এলাকায়। অপর দুজনের বাড়ি গাজোল থানার আদিনা…