BSF
-
প্রতারণার অভিযোগ গ্রেফতার অধীর চৌধুরীর প্রাক্তন ব্যক্তিগত সচিব !
অধীর রঞ্জন চৌধুরীর প্রাক্তন ব্যক্তিগত সচিবকে গ্রেফতার করল হলদিয়ার সুতাহাটা থানার পুলিশ। ধৃতের নাম প্রদীপ্ত রাজপণ্ডিত। তিনি আমলা পরিচয়ে সুযোগ-সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।দিল্লিতে থাকতেন প্রদীপ্ত রাজপণ্ডিত। তাঁর দেশের বাড়ি হলদিয়ার সুতাহাটা থানার চৈতন্যপুর এলাকায়। সেই বাড়িতেই গতকাল তাঁর একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। পুলিশ জানতে পারে, আমলা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি আধিকারিককে বিভিন্ন সুযোগ-সুবিধা দেন।…
-
Murshidabad: বাংলাদেশের নাগরিক, দিব্যি রেশন তোলেন ভারতে! আজব কাণ্ড জলঙ্গিতে
ভূতুড়ে ভোটার খুঁজতে উঠেপড়ে লেগেছে শাসক দল। লোকসভায় সরব হয়েছে তৃণমূল, পৌঁছে যাচ্ছে নির্বাচন কমিশনেও। মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে নথি দেখিয়ে বলেছেন, একই এপিক নম্বরের ভোটার রয়েছে দুই ভিন্ন রাজ্যে। বাংলায় এমন ভোটারের হদিশও মিলেছে অনেক। এমনকী ভোটার তালিকায় মৃত ভোটারের নামও এখন অস্বাভাবিক কিছু নয়।তবে এবার একেবারে বিস্ফোরক অভিযোগ। একই ব্যক্তি দুই দেশের নাগরিক! দুই…
-
দুর্নীতির খবর করায় তরুণ সাংবাদিককে রাস্তার ওপর গুলিতে ঝাঁ.ঝরা করে দিল দুষ্কৃতীরা
ধান কেনায় কেলেঙ্কারি এবং জমি বিক্রির ক্ষেত্রে স্ট্য়াম্প দুর্নীতি নিয়ে পরপর খবর করছিলেন। সেই সাংবাদিককেই, রাস্তার ওপর গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। দিনেদুপুরে হাইওয়ের ওপর তাড়া করে খুন করা হল তরুণ সাংবাদিককে!হাড় হিম করা… জঘন্য়… নিন্দনীয় এই ঘটনা ঘটেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সীতাপুরে। শনিবারের এই ঘটনার পর দু-দু’টো দিন পেরিয়ে গেলেও, কাউকে গ্রেফতার করেনি পুলিশ।…
-
লক্ষ্মীর ভান্ডারেও কি কাঠমানি ! মমতার দেওয়া ১০০০-এ কেন ৭০০ টাকা পাচ্ছেন এই মহিলা জানুন?
দক্ষিণ ২৪ পরগনা : রাজ্যের মহিলাদেরকে যাতে স্বামী-সন্তানদের কাছে হাত খরচের জন্য টাকা চাইতে না হয়, সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য চালু করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকেও কাটমানি খাওয়ার অভিযোগ উঠল রাজীব নামে এক যুবকের বিরুদ্ধে।সাইবার ক্যাফে চালান তিনিই লক্ষ্মীর ভান্ডারের এক হাজার টাকা অনলাইনে অ্যাকাউন্ট থেকে তুলতে গেলে…
-
কামারহাটিতে শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম সাধারণ বাসিন্দা
রাতের বেলায় স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলেন এক ব্যক্তি। দুষ্কৃতীদের হামলায় মাঝে পড়ে গুলিবিদ্ধ হলেন তিনি। তৃণমূল কর্মীকে বিকাশ সিংকে মারার লক্ষ্য নিয়ে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। তাদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে ওই ব্যক্তির গায়ে। দুষ্কৃতীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল কর্মীও। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার কামারহাটির ঘটনা।রাতের বেলায় শুটআউট কামারহাটির রাস্তায়। ১ নম্বর আজাদহিন্দ নগরের…
-
১৪ কোটি টাকা…প্রভাবশালী তৃণমূল নেতার কীর্তি ফাঁস! অবশেষে গ্রেফতার মমতার পুলিশের হাতেই
সমবায় সমিতির ১৪ কোটি টাকা তছরুপের অভিযোগ। আর এই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতেই গ্রেফতার তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি তথা বর্ষীয়ান নেতা শিবনাথ চৌধুরী। আজ শুক্রবার সকালে কোতোয়ালী থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।কড়া ভাষায় শাসকদলকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা।যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা (Krishnanagar…
-
Bankura: হল থেকেই লুকিয়ে মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠিয়ে দেয় বাইরে… প্রথমার্ধ্বেই ফাঁস পরীক্ষার প্রশ্নপত্র! শ্রীঘরে পরীক্ষার্থী
প্রশ্ন ফাঁসের ঘটনায় আটক হওয়া পরীক্ষার্থীর সূত্র ধরে তাঁর এক সহযোগী পরীক্ষার্থীকে গ্রেফতার করল পুলিশ। আদালতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় বড় মোড়। এক পরীক্ষার্থীকে গ্রেফতার করল বাঁকুড়ার বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম ফিরোজ শেখ। বাড়ি মালদহের মোথাবাড়ি এলাকায়। পরীক্ষাকেন্দ্রের বাইরে বসে ধৃত বিষ্ণুপুর শিবদাস গার্লস হাইস্কুলে…
-
পানিহাটি তৃণমূল কাউন্সিলার সহ ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড
সব জায়গায়, সব সময় দাদাগিরি চলে না। এটা ভুলে গেলেই অনেক সময় তার ফল পেতে হয়। ঘটনার সূত্রপাত ২০১৪ সালে। একটা মন্দিরের প্রণামী বাক্স থেকে ১০ হাজার টাকা চুরির অভিযোগে উঠেছিল স্থানীয় কাউন্সিলর তারক গুহ, তার ভাই নেপাল গুহ-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। কিন্তু সেই কেস কিছুতেই তারা এগোতে দেয় নি।ঘটনাটি ঘটে পানিহাটি পৌরসভার ১১ নম্বর…
-
মধ্যরাতে হাওড়ায় গুলিবিদ্ধ হুগলীর আইসি, মহিলার উপস্থিতিতে দানা বাঁধছে রহস্য
হাওড়ায় গুলিবিদ্ধ হলেন হুগলীর চণ্ডীতলা থানার আইসি। বুধবার রাত ১১টা নাগাদ হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে এই ঘটনাটি ঘটেছে। আহত অফিসারের নাম জয়ন্ত পাল। বুধবার নিজের রিভলভার থেকেই গুলি লাগে অফিসারের হাতে। বর্তমানে তিনি হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।তবে কী কারণে গুলি চলল তা এখনও অস্পষ্ট।ঘটনার পর পরই ব্যান্টরা ও শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।…
-
ক্লাসের মধ্যেই মারপিট, সহপাঠীর প্রহারে মৃত দশম শ্রেণির ছাত্র
স্কুল চলাকালীন সহপাঠীর বেদম প্রহারে মৃত্যু হল ছাত্রের। মৃত ছাত্রের নাম অভিনব জালান (১৫)। চাঁপদানী আর্য বিদ্যাপিঠ স্কুলের দশম শ্রেণির ছাত্র তিনি। ঘটনার পরেই অভিযুক্ত ছাত্র পলাতক। মুহূর্তে ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুলে। প্রচুর পুলিশ মোতায়েনও করা হয়।সূত্রের খবর, হঠাৎ ক্লাসের মধ্যেই শুরু হয় মারপিট। অভিনবের বুকে ঘুষি মারে অন্য জন। তাতে যন্ত্রণায় মাটিয়ে লুটিয়ে পড়ে অভিনব।…