bongaon
-
বনগাঁয় গুলিবিদ্ধ হয়ে মৃত এক আহত আরও এক ব্যক্তি,ভোটের আগের দিনে এমন ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
বনগাঁ থানার কালোপুর গ্রাম পঞ্চায়েতে ধর্মপুর বিলের মাঠ এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। আহত আরো এক। তিনি বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এখনো মৃত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ। স্থানীয় সূত্রে জানাগেছে , মাঠে কাজ করতে গিয়ে মৃত অবস্থায় ও আরো একজন কে অদূরে আহত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা। পরবর্তিতে …
-
থানের পর এবার রজনীগন্ধার মালায় বোমা রেখে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বনগাঁর ঘাটবাওর গ্রাম পঞ্চায়েতের ঘটনা
পঞ্চায়েত ভোটের দু’দিন আগেও অশান্তি-হিংসা-হুমকির চেনা ছবি বদলাল না বাংলায়। সাদা থানের পর এবার রজনীগন্ধার মালায় বোমা রেখে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বনগাঁর ঘাটবাওর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, বনগাঁ ঘাটবাওর গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থী আশিস মণ্ডলের বাড়ির সামনে একটি রজনীগন্ধার মালার মধ্যে বোমা রাখা হয়েছিল। বৃহস্পতিবারের এমন ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনা জানাজানি হতেই এলাকায়…
-
বিজেপি বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাস্থলে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক ।
বনগাঁ, উত্তর ২৪ পরগণা : উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সভাইপুর গ্রামের ৬৮ নাম্বার বুথের সভাপতি দিলীপ মজুমদারের বাড়ি লক্ষ্য করে গতকাল গভীর রাতে বোমা মারার অভিযোগ । সভাইপুর গ্রামের বিজেপির বুথ সভাপতি দিলীপ মজুমদারের দাবি গতকাল রাতে হঠাৎ করে বিকট আওয়াজে ঘুম ভাঙ্গে তাদের, বাইরে বেরিয়ে ধোঁয়া দেখতে পায় পরে লক্ষ্য…
-
আইসিপি পেট্রাপোলে হাত ঘড়ি পাচার করার সময় বিএসএফের হাতে ধরা পড়ল ০২ বাংলাদেশী যাত্রী
০৫ জুন, ২০২৩-এ, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে আইসিপি পেট্রাপোলে, ১৪৫ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের সতর্ক জওয়ানরা ৪৩৫ টি হাত ঘড়ি সহ ০২ জন বাংলাদেশী যাত্রীকে আটক করে, যে যাত্রীরা আইসিপি পেট্রাপোলের মাধ্যমে বাংলাদেশ থেকে ঘড়ি অবৈধভাবে ভারতে আনার চেষ্টা করছিল। প্রাপ্ত বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে, পেট্রাপোলের প্যাসেঞ্জার টার্মিনালে দায়িত্বরত বিএসএফ জওয়ানরা ০২ জন সন্দেহভাজন বাংলাদেশী যাত্রীকে দেখেন। …